২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি শিক্ষক সমিতি: সরকার সমর্থকরা জয়ী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচনে ১১টি পদের মধ্যে সভাপতিসহ আটটিতে জয় পেয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকদের প্যানেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2012, 05:27 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

সিলেট, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচনে ১১টি পদের মধ্যে সভাপতিসহ আটটিতে জয় পেয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকদের প্যানেল। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোট গ্রহণ করা হয়। রাতে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শামসুল আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সভাপতি নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকদের প্যানেলের অধ্যাপক ড. কবির হোসেন এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন ধর্মীয় মূল্যবোধ ও জাতীয়তাবাদী শিক্ষকদের প্যানেলের সহযোগী অধ্যাপক ড. মোজাম্মেল হক। এ নির্বাচনে মোট ভোটার ৪১৬ জন। তবে দেশে থাকা ৩১২ জন ভোটারের মধ্যে ২৯৯ জন ভোট দিয়েছেন। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকদের প্যানেল থেকে নির্বাচিত অপর সাতজন শিক্ষকরা হলেন- কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. নিয়াজ আহেম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক সেবক কুমার সাহা এবং সদস্য পদে ড. এসএম সাইফুল ইসলাম, জাফরিন আহমেদ লিজা, নিলয় সরকার, উমর ফারুক ও আবু আলী ইবনে সিনা। ধর্মীয় মূল্যবোধ ও জাতীয়তাবাদী শিক্ষকদের প্যানেল থেকে নির্বাচিত অন্য দুই জন হলেন- সহ-সভাপতি পদে অধ্যাপক ড. আহমদ কবির চৌধুরী ও সদস্য পদে অধ্যাপক ড. সাজেদুল করিম। আওয়ামী-বাম ঘরানার অপর প্যানেল মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকদের প্যানেল থেকে কেউ জয়ী হতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২৩২৭ ঘ.