ঢাকা বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে তিনজন আহত হওয়ার জেরে সংগঠনটির সাত কর্মীকে তিন মাসের জন্য মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল থেকে বের করে দিয়েছে কর্তৃপক্ষ।
এরা হলেন, একেএম জিয়াউল হক (রাষ্ট্রবিজ্ঞান, øাতকোত্তর), জাহিদুল ইসলাম সোহাগ (রাষ্ট্রবিজ্ঞান, ৪র্থ বর্ষ), মোস্তফা মোতাহের হোসেন প্রিন্স (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ৪র্থ বর্ষ), রুহুল আমিন রানা (ফারসি সাহিত্য, ৪র্থ বর্ষ), মাসুমুল আলম চৌধুরী (আরবি, ৪থ বর্ষ), এলাহী মঞ্জুর (আন্তর্জাতিক সম্পর্ক, ৩য় বর্ষ) এবং রফিকুন্নবী মিঠু (আইন, ২য় বর্ষ)।
জিয়া হলের প্রাধ্যক্ষ আ ব ম ফারুক বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই সাতজনকে বহিষ্কারের পাশাপাশি ছাত্রলীগের সাত কর্মীকে সতর্ক এবং তিনজনকে কারণ দর্শাতে বলা হয়েছে।
তিনি বলেন, "আমারা ক্যাম্পাসে শিক্ষার উপযুক্ত পরিবেশ বজায় রাখতে চাই। বিশৃঙ্খলা সৃষ্টিকারী যে-ই হোক তাকে প্রশ্রয় দেওয়া হবে না।"
১৭ সেপ্টেম্বর রাতে জিয়াউর রহমান হলে ছাত্রলীগের দু'গ্রপের সংঘর্ষে তিনজন আহত হয়।
এতে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় এই ১৭ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রাধ্যক্ষ উল্লেখ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/০০০৯ ঘ.
bdnews24