২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘোষণা থাকলেও সব পরীক্ষা হয়নি ঢাবিতে

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হরতাল চলাকালে পরীক্ষা ও ক্লাস নেওয়ার ঘোষণা দিলেও সেই সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2011, 11:34 AM

Updated : 24 Aug 2022, 04:21 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হরতাল চলাকালে পরীক্ষা ও ক্লাস নেওয়ার ঘোষণা দিলেও সেই সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কলা ভবনে নৃবিজ্ঞান (৫ম ব্যাচ) ও দর্শন (মাস্টার্স) বিভাগের পরীক্ষা হয়নি। তবে পরিসংখ্যান বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের লেদার টেকনোলজি অনুষদের পরীক্ষা নির্ধারিত সময়ে হয়েছে।" বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা দেওয়ার পরও সব পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ার ব্যাপারে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যেসব বিভাগে পরীক্ষার্থীরা শতভাগ উপস্থিত হয়েছে, কেবল সেসব ক্ষেত্রেই পরীক্ষা নেওয়া হয়েছে।" তিনি, "যারা পরীক্ষা দিতে আসেনি তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ এতে তারাই পিছিয়ে পড়ল।" তবে পরবর্তীতে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন উপাচার্য। বিশ্ববিদ্যালয় ঘুরে কোনো বিভাগে ক্লাস চলতে দেখা না গেলেও উপাচার্য দাবি করেন- ক্লাস হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১৭০০ ঘ.