২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলে ছাত্রলীগের দু'গ্রপের সংঘর্ষে তিনজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2011, 07:07 PM

Updated : 24 Aug 2022, 04:00 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলে ছাত্রলীগের দু'গ্রপের সংঘর্ষে তিনজন আহত হয়েছে। শনিবার রাত ১০টার দিকে জাহিদ ও প্রিন্স গ্রুপের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। আহতরা হলেন দর্শন তৃতীয় বর্ষের ছাত্র সোহাগ এবং প্রথম বর্ষের আব্দুল্লাহ আল মামুন ও আবু বকর সিদ্দিক। সোহাগকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং বাকি দু'জনকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে জাহিদ গ্রুপের সোহাগ, প্রিন্স গ্রুপের কয়েকজন ছাত্রকে সংগঠনের কর্মসূচিতে আসতে বললে পরীক্ষার অজুহাতে তারা যেতে অপারগতা প্রকাশ করে। এতে সোহাগ কয়েকজনকে মৃদু চড়-থাপ্পড় দেন। এর জের ধরে রাতে প্রিন্স গ্রুপের কয়েকজন সমর্থক সোহাগকে মেরে গুরুতর আহত করে। এ নিয়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে হলের হাউস টিউটর ও ছাত্রলীগের জ্যেষ্ঠ নেতারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ব্যাপারে জিয়া হল ছাত্রলীগ সভাপতি রিফাত হোসেন জিকু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি বিষয়টি শুনেছেন। কেউ দোষ করে থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সহকারী প্রক্টর আমজাদ হোসেন বলেন, একটি তদন্ত কমিটি করে প্রকৃত কারণ উৎঘাটনের পর অফিসিয়ালি ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৫০ ঘ.