২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়: মাস্টার্সের ফরম পূরণের সময় বৃদ্ধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৯ সালের মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার আবেদন ফরম পূরণ ও ব্যাংক ড্রাফট করার শেষ তারিখ পরিবর্তন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2011, 10:32 AM

Updated : 24 Aug 2022, 03:57 PM

গাজীপুর, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৯ সালের মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার আবেদন ফরম পূরণ ও ব্যাংক ড্রাফট করার শেষ তারিখ পরিবর্তন করা হয়েছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম। এতে বলা হয়, পরীক্ষার আবেদন ফরম পূরণ ও ব্যাংক ড্রাফট করার শেষ তারিখ ১২ সেপ্টেম্বরের পরিবর্তে ২৬ সেপ্টেম্বর এবং বিশ্ববিদ্যালয়ে জমাদানের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বরের পরিবর্তে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৬২৮ ঘ.