২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাকৃবি: প্রশাসনিক ভবনে তালা দিলো পশুপালনের শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি'র সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আন্দোলন কর্মসূচি সপ্তম দিনের মতো অব্যাহত রেখেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2011, 01:49 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

ময়মনসিংহ, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি'র সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আন্দোলন কর্মসূচি সপ্তম দিনের মতো অব্যাহত রেখেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। অন্যদিকে ইউজিসি'র সিদ্ধান্ত বহাল রাখার দাবিতে ক্যাম্পাসে পাল্টা সমাবেশ ও মিছিল করেছে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা দেড়টার দিকে পশুপালন অনুষদের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবন, প্রশাসন ভবন ও কৃষি অনুষদ ভবনের কাঁচ ভাংচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও সকাল থেকে আন্দোলনকারীরা প্রশাসনিক ভবন তালাবদ্ধ করে রাখার ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজ ব্যাহত হয়। স