ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খ্যাতিমান চিত্রশিল্পী আমিনুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তার মরদেহে ফুল দিয়ে তারা শ্রদ্ধা জানান।
চিত্রশিল্পী আমিনুল ইসলাম শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৮০ বছর।
শিল্পীর মরদেহ বেলা ১১টা ২০ মিনিটে চারুকলা অনুষদ প্রঙ্গণে আনা হয়। চারুকলার শিক্ষক ও শিক্ষার্থীরা তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে।
এই শিল্পীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধনমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পী কাইয়ুম চৌধুরী, মনিরুল ইসলাম, সাহিত্যিক সৈয়দ শামসুল হক, মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাস্টি মফিদুল হক তাকে দেখতে যান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক শিক্ষক এই চিত্রশিল্পী ক্যান্সারে রোগে ভুগছিলেন। তার মেয়ে রত
bdnews24