গাজীপুর, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন অর্থবছরের জন্য ১৮০ কোটি ১৩ লাখ ৩৫ হাজার টাকার বাজেট প্রস্তাব করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডিতে বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে ১২৩তম সিন্ডিকেট সভায় কোষাধ্যক্ষ অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ বাজেট উপস্থাপন করেন।
বাজেটে ১১৪ কোটি ৪ লাখ ৮১ হাজার টাকা রাজস্ব ব্যয়ের পাশাপাশি সাধারণ বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ৬৩ কোটি ৯৪ লাখ ১৪ হাজার টাকা এবং বিশেষ উন্নয়ন প্রকল্পের বিপরীতে ২ কোটি ১৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।
সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ।
সভায় ২০১০-১১ অর্থবছরের ১১৩ কোটি ৯০ লাখ ৬০ হাজার টাকার সংশোধিত বাজেটও অনুমোদন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৮৪৫ ঘ.
bdnews24