২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সের ফরম পূরণ শুরু ২৮ জুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৯ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফরম পূরণ শুরু হচ্ছে ২৮ জুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2011, 03:29 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

গাজীপুর, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৯ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফরম পূরণ শুরু হচ্ছে ২৮ জুন। এছাড়া ২০১০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফরম পূরণের সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরো বলা হয়, এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যলয়ের ওয়েবসাইটে (িি.িহঁ.বফঁ.নফ) পাওয়া যাবে। ইতোপূর্বে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফরম পূরণের শেষ সময় ছিল ২৩ জুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২১১৬ ঘ.