গাজীপুর, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৮ সালের মাস্টার্স শেষ পর্বের ১২ জুনের স্থগিত পরীক্ষা আগামী ২ জুলাই অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ জুলাই সকাল ৯টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া ২০১০ সালের বিবিএ ১ম বর্ষের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা আগামী ২২ জুন সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার অন্য সময়সূচী অপরিবর্তিত থাকবে।
বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬৫৯ ঘ.
bdnews24