ইসলামী বিশ্ববিদ্যালয়, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয় ১২ ও ১৩ জুনের (বোরবার ও সোমবার) ফাজিল পরীক্ষা স্থগিত করেছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ শাখার উপ-পরিচালক মো. গোলাম সাকলাইন স্বাক্ষরিত এক বিবৃতিতে 'অনিবার্য কারণবশত' এসব পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানানো হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে গত ২২ মে থেকে সারা দেশে ২৬৪টি কেন্দ্রে এই পরীক্ষা চলছে।
আগামী ২৫ ও ২৮ জুলাইয়ের পরীক্ষা পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
রোববার ও সোমবার টানা ৩৬ ঘণ্টার দেশব্যাপী হরতাল ডেকেছে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২২৪৪ ঘ.
bdnews24