চট্টগ্রাম, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রলীগ নেতাকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত বহাল রেখেছে একাডেমিক কাউন্সিল।
এছাড়া, অপর দুই ছাত্রলীগ নেতাকে দুইমাসের পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিভিন্ন মেয়াদে শাস্তি পাওয়া আরো চার শিক্ষার্থীকে ক্ষমা করে দেওয়া হয়েছে।
শনিবার রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা খলিলুর রহমান।
আজীবন বহি
bdnews24