২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী বোর্ড: কমেছে পাসের হার

রাজশাহী শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ও জিপিএ-৫ প্রাপ্তির হার দুই-ই কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2011, 02:31 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

রাজশাহী, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ও জিপিএ-৫ প্রাপ্তির হার দুই-ই কমেছে। এ বোর্ডে উত্তীর্ণের হার ৮০ দশমিক ৩২ এবং জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯৩৭ জন। গতবছর উত্তীর্ণের হার ছিলো রেকর্ড ৮৫ দশমিক ৬১, বোর্ড প্রতিষ্ঠিত হওয়ার পর এটিই ছিলো সর্বোচ্চ। পাশাপাশি জিপিএ-৫ পেয়েছিলো ১০ হাজার ৫৬৮ জন পরীক্ষার্থী। বোর্ড কর্তৃপক্ষ বলছে, বিজ্ঞান বিভাগে রসায়ন এবং বাণিজ্য বিভাগে বিজ্ঞান বিষয়ে খারাপ করায় তা উত্তীর্ণের হারে প্রভাব ফেলেছে। বৃহস্পতিবার শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে পরীক্ষা নিয়ন্ত্রক এস এম এ হুরাইরা ফল প্রকাশ করেন। এসময় রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব আব্দুর রউফ মিয়াসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার বোর্ডের অধীনে ১ লাখ ৩০ হাজার ৭৯৬ শিক্ষার্থী নিবন্ধন করে। এর মধ্যে ১ লাখ ২৯ হাজার ৯৫ পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ করে ১ লাখ ৪ হাজার ৪১১ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্রের সংখ্যা ৫৪ হাজার ৯৯৯ ও ছাত্রী ৪৯ হাজার ৪১২ জন। এ বোর্ডে উত্তীণের হারে বিজ্ঞান বিভাগ এগিয়ে, ৮৯ দশমিক ৯২। এছাড়া মানবিকে ৭৪ দশমিক ৩৮ ও বাণিজ্যে উত্তীর্ণের হার ৮৪ দশমিক ৬৫ । এবার জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯৩৭ জন। গতবছর ১০ হাজার ৫৬৮ জন জিপিএ-৫ পেয়েছিলো। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ৫ হাজার ৭১৭ জন ছাত্র এবং ৪ হাজার ২২০ ছাত্রী। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৩৮৬, মানবিক বিভাগে ৫৫০ ও বাণিজ্য বিভাগে ১ হাজার ১ জন। শিক্ষা বোর্ডের ২ হাজার ৩৭৬টি স্কুলের মধ্যে ৭৬টিতে উত্তীর্ণের হার শতভাগ। গত বছরের তুলনায় শতভাগ উত্তীর্ণ স্কুলের হার কমেছে। ওই বছর ১৪১টি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলো। বিভাগ ভিত্তিক উত্তীর্ণের হার বিজ্ঞান বিভাগ থেকে ৩৭ হাজার ৯৪৭ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৩৪ হাজার ১২২ জন, জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৩৮৬ জন। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছেলেদের সংখ্যা ৪ হাজার ৯৮০ ও মেয়েদের সংখ্যা ৩ হাজার ৪০৬। উত্তীর্ণের হার ৮৯ দশমিক ৯২। মানবিক বিভাগে ৭৪ হাজার ২৫৫ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৫৫ হাজার ২২৮ জন, জিপিএ-৫ পেয়েছে ৫৫০ জন। এর মধ্যে ১৭৭ জন ছেলে ও ৩৭৩ জন মেয়ে জিপিএ-৫ অর্জন করেছে। এ বিভাগে উত্তীর্ণের হার ৭৪ দশমিক ৩৮ ভাগ। এছাড়া বাণিজ্য বিভাগে ১৭ হাজার ৭৯৩ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৫ হাজার ৬১ জন, ১ হাজার ১ জন পেয়েছে জিপিএ-৫। এদের মধ্যে ৫৬০ জন ছেলে ও ৪৪১ জন মেয়ে। বাণিজ্যে উত্তীর্ণের হার ৯৪ দশমিক ৬৫। বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০২৫ ঘ.