২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের একপক্ষের হামলা, আহত ২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্রলীগ সমর্থককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ গ্র"পের কর্মীদের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2011, 04:26 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্রলীগ সমর্থককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ গ্র"পের কর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট ও প্রান্তিক গেট এলাকায় পৃথকভাবে এই দুই ছাত্রের উপরে হামলা হয়। এরা হলেন- শহীদ সালাম বরকত হলের সৈয়দ আশিকুল ইসলাম প্রতীক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের জাহিদ। তাদের বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। দু'জনই জাবি ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদক গ্র"পের কর্মী বলে জানান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি। এদিকে এ হামলার জন্য ছাত্রলীগের আরেকটি অংশকে দায়ী করেন হামলার শিকার ছাত্ররা। আহত প্রতীক অভিযোগ করেন, সকালে পরীক্ষা দিয়ে বিভাগ থেকে যাওয়ার সময় প্রান্তিক গেটে ছাত্রলীগ সহ-সভাপতি নিয়ামুল পারভেজ সমর্থক দীনবন্ধু মিত্র ঊর্ধ্ব ও আসাদের নেতৃত্বে কয়েকজন কর্মী হামলা চালায়। ঊর্ধ্ব অনেক আগে থেকেই তাকে মারধর করার হুমকি দিয়ে আসছিলেন বলে প্রতীক জানান। জাহিদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ নেতা এস এম শামিমের সমর্থকরা তার উপর হামলা চালায়। এ ব্যাপারে ছাত্রলীগ জাবি শাখার সভাপতি রাশেদুল ইসলাম শাফিন বলেন, ছাত্রলীগ নেতা নিয়ামুল পারভেজ, এস এম শামিম ও আজগর আলীর নির্দেশেই এ হামলা চালানো হয়েছে। অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ সহ-সভাপতি এস এম নিয়ামুল পারভেজ বলেন, এটা কোনো রাজনৈতিক ব্যাপার নয়। এতে ছাত্রলীগের সম্পৃক্ততা নেই। প্রক্টর ড. আরজু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিখিত অভিযোগ সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৩ ঘ.