২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জবিতে ছাত্রদলের দুই কর্র্মীকে মারধর

ছাত্রলীগ কর্মীদের হামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছ্ত্রাদলের দুই কর্মী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2011, 03:45 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ কর্মীদের হামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছ্ত্রাদলের দুই কর্মী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুর তিনটার দিকে রাষ্টবিজ্ঞান বিভাগে ছাত্রদলের ওই দুই কর্মী মাস্টার্সের ফরম পূরণ করতে এলে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- রাষ্টবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র অরুণ কুমার বিশ্বাস এবং একই বিভাগের জিল্লুর রহমান। তাদের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অরুণ কুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ৩ টার দিকে রাষ্টবিজ্ঞান বিভাগে ফরম পূরণ গেলে ছ্ত্রালীগের বিলুপ্ত কমিটির সভাপতি গ্র"পের কর্মী জহির উদ্দিন বাবরের নেতৃত্বে ৬/৭ জন আমাদের ওপর হামলা করে। পরে অন্য ছাত্ররা এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন জহির উদ্দিন বাবর। তিনি বলেন, মারামারির কথা শুনেছি, তবে কে বা কারা মারধর করেছে তা জানি না। কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান আহমেদ বলেন, রাষ্টবিজ্ঞান বিভাগে মারামারি হয়েছে শুনেছি। তবে এর বেশি কিছু জানি না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এএল/২১৪২ ঘ.