২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি পরীক্ষার দিনগুলোতে বিআরটিসির স্কুল বাস চলবে

এসএসসি ও সমমানের পরীক্ষার জন্য আগামী ১০ মার্চ পর্যন্ত রাজধানীর মিরপুর- ১২ নম্বর থেকে আজিমপুর রুটে স্কুল বাস চলাচল করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2011, 12:57 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্র"য়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসি ও সমমানের পরীক্ষার জন্য আগামী ১০ মার্চ পর্যন্ত রাজধানীর মিরপুর- ১২ নম্বর থেকে আজিমপুর রুটে স্কুল বাস চলাচল করবে। সরকারি এক তথ্য বিবরনীতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পরীক্ষা ছাড়া অন্যান্য দিন স্কুল বন্ধ থাকায় বাস চলবে না। বিবরণীতে আরো বলা হয়, পরীক্ষা চলাকালীন সময়ে ১৩,১৫,২২,২৪ ও ২৭ ফেব্র"য়ারি এবং ১,৩,৬,৮ এবং ১০ মার্চ স্কুল বাস চলবে। এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১ ফেব্র"য়ারি শুরু হয়েছে। চলবে ১০ মার্চ পর্যন্ত। ১০ মার্চের পর থেকে আবার বাস সার্ভিস নিয়মিত চালু হবে বলে জানানো হয় বিবরণীতে। স্কুলের শিক্ষার্থীদের আনা-নেওয়ার জন্য গত ১৫ জানুয়ারি মিরপুর-১২ নম্বর থেকে আজিমপুর পর্যন্ত চালু করা হয় বিআরটিসির স্কুলবাস সার্ভিস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/আরএ/১৮৫০ ঘ.