২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা মেডিকেল কলেজ বুধবার খুলবে

ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষের ঘটনায় এক সপ্তাহ বন্ধ থাকার পর খুলনা মেডিকেল কলেজ বুধবার খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2011, 12:09 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

খুলনা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষের ঘটনায় এক সপ্তাহ বন্ধ থাকার পর খুলনা মেডিকেল কলেজ বুধবার খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে কলেজ ক্যাম্পাসে মিছিল, সভা-সমাবেশ ও শ্লোগান নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে একাডেমিক কাউন্সিলের সভায় বুধবার থেকে কলেজ ও আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ ডা. কাজী হামিদ আসগর। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বহিরাগত কেউ অপ্রীতিকর কিছু ঘটানোর চেষ্টা করলে আইন প্রয়োগকারী সংস্থা কঠোর হাতে তা দমন করবে।" গত ২৫ জানুয়ারি কলেজ ছাত্রলীগ সভাপতি চয়ন বিশ্বাস ও সাধারণ সম্পাদক আসিফ ইকবালের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি নিয়ে দু'পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে সাতজন আহত হয়। এ ঘটনায় ওইদিনই অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/আরএ/১৮০২ ঘ.