ঢাকা বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে ‘গ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ বিবিএ প্রোগ্রামে আসন সংখ্যা বাড়িয়ে ১০৭৫টি করা হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর আটটি বিভাগ নিয়ে গঠিত ‘গ’ ইউনিটে আসন সংখ্যা ১০০ বৃদ্ধি করে মোট ১০৭৫ করা হয়েছে। আগে ‘গ’ ইউনিটে আসনসংখ্যা ছিল ৯৭৫টি।
এদিকে মঙ্গলবার বিকেলে এই ইউনিটের পুনঃভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/০০৫০ ঘ.
bdnews24