রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ২০১১-১২ শিক্ষাবর্ষে ¯œাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা সোমবার শুরু হবে।
রুয়েটের জনসংযোগ দপ্তরের প্রশাসক গোলাম মোর্ত্তজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১২ ডিসেম্বর মেধা তালিকায় স্থান পাওয়া ৫৭০ জন শিক্ষার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
মেধা তালিকায় স্থান পাওয়া ছাত্র-ছাত্রীদের যাবতীয় সনদ এবং তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ওই দিন ভর্তি কমিটির কাছে জমা দিতে হবে।
সনদ যাচাই ও স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত ভর্তি ফি জমা দিয়ে ভর্তি হতে পারবেন।
অন্য প্রতিষ্ঠানে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাড়পত্র আনতে হবে বলে গোলাম মোর্ত্তজা জানান।
প্রয়োজনীয় কাগজপত্র জমা না দিলে অথবা নির্ধারিত সময়ে ভর্তি না হলে ভর্তি বাতিল হয়ে যাবে বলে জানানো হয়েছে।
মেধা তালিকায় ভর্তির পর আসন খালি থাকলে অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.ruet.ac.bd রয়েছে।
এবার রুয়েটে ৫৭৫টি আসনের বিপরীতে ৪ হাজার ২৩৯ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২০৫ ঘ.
bdnews24