পবিপ্রবি, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২০১১-১২ শিক্ষাবর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
শনিবার বিকালে পরীক্ষা গ্রহণের পর মধ্যরাতে ফল প্রকাশ হয়। এবারই প্রথম এ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১০ ঘণ্টার মধ্যে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে।
ফলাফল বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটwww.pstu.ac.bd এ রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপনিবন্ধক আসাদুজ্জামান মুন্ন্া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফলাফল সোমবার জাতীয় দৈনিকে প্রকাশিত হবে।
ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদের অধীনে মোট ৪৭০টি আসনের বিপরীতে ৪ হাজার ৪২২ জন শিক্ষার্থী অংশ নেয়।
মেধাক্রম অনুযায়ী নির্বাচিতদের মধ্য থেকে ‘এ’ ইউনিটের অধীনে ১৭৫ জন বিএসসি এজি (অনার্স), ৪০ জন বিএসসি ফিশারিজ (অনার্স), ৫০ জন ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম), ৪০ জন বিএসসি ডিজাস্টার ম্যানেজমেন্ট (অনার্স) ও ৩০ জনকে বিএসসি নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স (অনার্স) প্রোগ্রামে ভর্তি করা হবে।
‘বি’ ইউনিটের অধীনে ৭৫ জন ব্যাচেলর অফ বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) এবং ‘সি’ ইউনিটের অধীনে ৬০ জন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ভর্তি করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১১৫২ ঘ.
bdnews24