ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা শুরু হবে আগামী ১ ফেব্রুয়ারি।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় উপ-কমিটির সুপারিশে বুধবার শিক্ষা মন্ত্রণালয় এই সূচি অনুমোদন করে।
সূচি অনুযায়ী, ১ ফেব্র“য়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত এসএসসি ও দাখিল ও দাখিল ভোকেশনালের তাত্ত্বিক পরীক্ষা হবে। আর এসএসসি ভোকেশনাল পরীক্ষা শেষ হবে ১ মার্চ।
৫ মার্চ সঙ্গীত বিষয়ের ও ৬ মার্চ বেসিক ট্রেডসহ এসএসসির সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। দাখিলের বেসিক ট্রেডসহ সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ১২ মার্চের মধ্যে শেষ করতে হবে।
এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) তাত্ত্বিক পরীক্ষা ১ মার্চ শেষ হবে। আর দাখিল ভোকেশনালের ব্যবহারিক পরীক্ষা ৩ থেকে ১২ মার্চের মধ্যে একটি করে নিতে বলা হয়েছে।
সময়সূচি প্রকাশ করে নির্দেশনায় বলা হয়েছে, প্রথমে সৃজনশীল ও পরে রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে উভয় পরীক্ষার মধ্যে ১০ মিনিট সময়ের ব্যবধান থাকবে।
পরীক্ষার ফল প্রকাশের ১০ দিনের মধ্যে ফল পুনঃনিরীক্ষণের জন্য শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন বলেও নির্দেশনায় জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/২১৩২ ঘ.
bdnews24