গাজীপুর, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১-২০১২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ¯œাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনে আবেদনের সময়সীমা ৯ ডিসেম্বর রাত ১০টা পর্যন্ত বাড়ানো হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে www.nuadmission2011.org.bd ওয়েবসাইটে আবেদন করে ১০ ডিসেম্বর সংশ্লিষ্ট কলেজে প্রয়োজনীয় কাগজপত্র ও ফি জমা দিয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯৪০ ঘ.
bdnews24