ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) নতুন তিনজন সদস্য নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোহম্মদ মহব্বত খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ ও হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল হাশেম এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আখতার হোসেনকে ইউজিসির পূর্ণাঙ্গ সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গত অগাস্ট থেকে ইউজিসির তিনটি সদস্যপদ ফাঁকা ছিলো বলে জানান তিনি।
এর আগে গত ১৩ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদকে ইউজিসির খণ্ডকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/এসইউ/১৯৫৫ঘ.
bdnews24