চট্টগ্রাম, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল পরীক্ষার দিন রাতেই বিশ্ববিদ্যালয় (চবি) ওয়েবসাইট www.cu.ac.bd এ পাওয়া যাবে।
এছাড়াও মোবাইল ফোনে এসএমএসর মাধ্যমেও ফল জানা যাবে।
ভর্তি পরীক্ষা কমিটির সচিব আ ক ম ফজলুল হক পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষার ফলাফল রাতেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
শনিবার সকাল সাড়ে ১০ টায় ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে চবি’র ২০১১-১২ শিক্ষাবর্ষের øাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তিযুদ্ধ শুরু হবে। বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে ‘এফ’ ইউনিটের (ফরেস্ট্রি ও এনভারনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউট) পরীক্ষা।
ফলাফল জানতে যে কোনো মোবাইল থেকে শিক্ষার্থীকে CU লিখে স্পেস দিয়ে R লিখে স্পেস দিয়ে ইউনিট এর প্রথম অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নাম্বার লিখে ৯৯৩৪ নাম্বারে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থীর ফল জানিয়ে দেওয়া হবে।
এছাড়া পরীক্ষার্থীরা মোবাইল ফোনের মাধ্যমে আসন বিন্যাসও জানতে পারবেন। এ জন্য পরীক্ষার্থীকে ফলাফল জানার মতো একই নাম্বারে ৯৯৩৪ এ এসএমএস করতে হবে। তবে সিট প্লানের জন্য ইউনিটের প্রথম অক্ষরের পরীবর্তে SP লিখতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতনিধি/সিএম/এমআই/২১১০ ঘ.
bdnews24