শাহজালাল বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষ স্নাতকে (সম্মান) ভর্তি পরীক্ষায় মেধাতালিকা থেকে ভর্তি প্রক্রিয়া বুধবার শুরু হবে।
ভর্তি কমিটির সদস্য সচিব ড. মুস্তাবুর রহমান মঙ্গলবার এ তথ্য জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভর্তি প্রক্রিয়া বুধবার (২৩ নভেম্বর) শুরু হয়ে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে।
আগামী ২৩ ও ২৪ নভেম্বর ‘বি’ ও ‘বি১’ ইউনিট এবং ২৭ ও ২৮ নভেম্বর ‘এ’ ইউনিটের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
তিনি আরো বলেন, কোটায় সুযোগ পাওয়াদের (মুক্তিযোদ্ধার সন্তান + আদিবাসী + প্রতিবন্ধী) সাক্ষাৎকারও একই সময়ে অনুষ্ঠিত হবে।
ভর্তির সময় শিক্ষার্থীদের সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরফর্দ ও প্রশংসাপত্র সঙ্গে আনতে হবে।
কোটায় উত্তীর্ণদের যথাযথ সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে।
এছাড়া সকল প্রার্থীকে প্রতিটি সনদপত্র ও নম্বরফর্দের দুইটি সত্যায়িত ফটোকপি অবশ্যই সঙ্গে আনতে হবে, বলেন তিনি।
ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট িি.িংঁংঃ.বফঁ এবং ০১৫৫৫৫৫৫০০১-৫ হটলাইনে পাওয়া যাবে বলেও জানান ভর্তি কমিটির সদস্য সচিব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৪ ঘ.
bdnews24