২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি 'ঘ' ইউনিটের ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে øাতক (সম্মান) প্রথম বর্ষে 'ঘ' ইউনিটের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2011, 05:29 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে øাতক (সম্মান) প্রথম বর্ষে 'ঘ' ইউনিটের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের 'ঘ' ইউনিটের ওয়েবসাইট (http://ghaunit.univdhaka.edu) এ ফল পাওয়া যাচ্ছে। এছাড়া মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। সে জন্য রবি, সিটিসেল, বাংলালিংক এবং এয়ারটেল থেকে DU স্পেস GHA স্পেস রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠাতে হবে। সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ও 'ঘ'- ইউনিট ভর্তি কমিটির প্রধান অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমদ রোববার রাত ১০টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, ২০১১-১২ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষে 'ঘ' ইউনিটে এক হাজার ১৭৮টি আসনের বিপরীতে ১৪ হাজার ২০৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এই ইউনিটে ৬৮ হাজার ৭১৬ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। গত ১৮ নভেম্বরর এ পরীক্ষা হয় । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১১৬ ঘ.