২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভর্তি পরীক্ষার্থীদের জন্য আগেই খুললো ইবি হল

ভর্তি পরীক্ষার্থীদের আবাসন সুবিধার কথা বিবেচনা করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো আট দিন আগেই খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2011, 10:44 AM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভর্তি পরীক্ষার্থীদের আবাসন সুবিধার কথা বিবেচনা করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো আট দিন আগেই খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ২৫ অক্টোবর শিবির ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের জের ধরে আবাসিক হলগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। হল খোলার কথা ছিলো আগামী ২৬ নভেম্বর। বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও জিয়াউর রহমান হলের প্রোভোস্ট মো. সেলিম বলেন, "ভর্তিচ্ছু শিক্ষার্থীদের থাকার বিষয়টি মাথায় রেখে শুক্রবার বিকাল ৪টা থেকেই হলগুলো খুলে দেওয়া হয়েছে।" কুষ্টিয়া শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এ বিশ্ববিদ্যালয়ে শনিবার থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা চলবে। এর আগে বিশ্ববিদ্যালয়ের জামাতপন্থী শিক্ষকদের সংগঠন গ্রিন ফোরাম ও বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ হুমকি দিয়েছিল, ভর্তি পরীক্ষার সময় হল খুলে না দিলে তারা পরীক্ষা বর্জন করবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফোরাম, শিক্ষক সমিতি, গ্রিন ফোরাম ও জিয়া পরিষদের সঙ্গে কয়েক দফা বৈঠক করে শুক্রবারই হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৬৪২ ঘ.