দিনাজপুর, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ঈদ-উল-আযহার ছুটি শুরু হচ্ছে মঙ্গলবার।
ছুটি শেষে আগামী ১৩ নভেম্বর বিশ্ববিদ্যালয় খুলবে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মমিনুল ইসলাম জানান।
তিনি সাংবাদিকদের বলেন, মঙ্গলবার থেকে ক্লাস ও পরীক্ষা এবং বৃহস্পতিবার (৩ নভেম্বর) থেকে প্রশাসনিক কাজকর্ম বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলে হলগুলো খোলা থাকবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৫০ ঘ.
bdnews24