পবিপ্রবি, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২০১১-১২ সেশনে øাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আসাদ্দুজামান মুন্না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শনিবার এ কথা জানান।
গত ১৫ সেপ্টেম্বর থেকে ভর্তি পরীক্ষার ফরম বিতরণ শুরু হয়েছে। চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ বছর তিনটি ইউনিটের সাতটি অনুষদে ৫০০ শিক্ষার্থী ভর্তি হবে। তিনটি ইউনিটের পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে।
ভর্তিসহ বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত তথ্য www.pstu.ac.bd থেকে জানা যাবে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫৫৬ ঘ.
bdnews24