২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিগ্রি পরীক্ষা শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১০ সালের øাতক পাস ও সার্টিফিকেট পরীক্ষা বৃহস্পতিবার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2011, 01:46 PM

Updated : 24 Aug 2022, 04:36 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১০ সালের øাতক পাস ও সার্টিফিকেট পরীক্ষা বৃহস্পতিবার শুরু হয়েছে। এতে সারাদেশে ৬১৫টি কেন্দ্রে ১ হাজার ৪৮৪টি কলেজের ৪ লাখ ২৬ হাজার ২৭৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। প্রথম দিনে হয় ইংরেজি বিষয়ের পরীক্ষা। আগামী ৪ জানুয়ারি এ পরীক্ষা শেষ হবে। গত বছর এ পরীক্ষায় ৩ লাখ ৯৫ হাজার ১৮৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলো। গত বারের চেয়ে এবার পরীক্ষার্থী ৩১ হাজার ৯৬ জন বেশি। এবার প্রথম বর্ষের পরীক্ষায় ১ লাখ ৪৩ হাজার ১৯৭ জন, দ্বিতীয় বর্ষের ১ লাখ ৮৫ হাজার ৬২৪ জন, তৃতীয় বর্ষের (ফাইনাল) ৯৬ হাজার ৮৬৬ জন এবং সার্টিফিকেট কোর্সের পরীক্ষায় ৫৯২ জন অংশ নিচ্ছে। তৃতীয় বর্ষের পরীক্ষার্থীদের মধ্যে বিএ (পাস) ৩৪ হাজার ৬২৩ জন, বিএসএস ৩৭ হাজার ৯৯৭ জন, বিএসসি ৩ হাজার ৫৭৮ জন, বিবিএস ২০ হাজার ৬৩১ জন, বি মিউজিক ১৪ জন এবং বি স্পোর্টস-এ ১২ জন পরীক্ষার্থী রয়েছে। এ পরীক্ষার মধ্যে প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীরা ফলাফলের ভিত্তিতে যথাক্রমে দ্বিতীয় ও ফাইনাল বর্ষে উন্নীত হতে পারবেন। আর তৃতীয় (ফাইনাল) বর্ষের পরীক্ষার্থীরা ফলাফলের ভিত্তিতে ডিগ্রি অর্জন করবেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার লালমাটিয়া মহিলা কলেজ ও তেজগাঁও কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের বলেন, ডিগ্রি পাস কোর্সের সিলেবাস যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় এর ওপর কাজ করছে। সিলেবাসে কর্মভিত্তিক শিক্ষা কার্যক্রম যুক্ত করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়কে বিকেন্দ্রীকরণ করে সাতটি বিভাগীয় শহরে সাতটি কার্যালয় করার উদ্যোগ নিয়েছে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৯৪১ ঘ.