২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে ভর্তি: সাক্ষাৎকার ২৬ অক্টোবর থেকে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির সাক্ষাৎকার গ্রহণের সময়সূচি নির্ধারণ হয়েছে। ২৬ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2011, 03:54 AM

Updated : 24 Aug 2022, 04:35 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির সাক্ষাৎকার গ্রহণের সময়সূচি নির্ধারণ হয়েছে। ২৬ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভায় সাক্ষাৎকার গ্রহণের সময়সূচি নির্ধারণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) এবং প্রথম বর্ষ ভর্তি কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ বলেন, "আগামী ২৬, ২৭, ২৯ ও ৩০ অক্টোবর প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সব ইউনিটের সাক্ষাৎকার নেওয়া হবে। গত ৮ অক্টোবর থেকে ১৩ অক্টোবর আটটি ইউনিটে পরীক্ষায় ২৪০০ আসনের বিপরীতে প্রায় ১ লাখ ৬৬ হাজার ভর্তিচ্ছু প্রতিদ্বন্দ্বিতা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/০৯৩১ ঘ.