জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের øাতক (সম্মান) প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।
পরীক্ষার ফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (www.jnu.ac.bd) জানা যাবে।
রোববার বিশ^বিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এবার 'এ' ইউনিটে ৮১০টি আসনের বিপরীতে ছয় হাজার আটশ ৯৪ জন পরীক্ষার জন্য নির্বাচিত হন।
যে কোনো মোবাইল থেকে মেসেজ পাঠিয়েও ফল জানা যাবে। এ জন্য যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে Somoy লিখে JNU লিখে একটি স্পেস দিয়ে ইউনিটের নাম (যেমন: 'A') লিখে আবার একটি স্পেস দিয়ে ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে ৯৯৩৪ নম্বরে মেসেজ পাঠালে ফিরতি মেসেজে ফল জানা যাবে।
মৌখিক পরীক্ষার সময়সূচি পরে বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/০০৩৮ ঘ.
bdnews24