জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১১-২০১২ শিক্ষাবর্ষে 'ঙ' ইউনিটে ¯œাতকে (সম্মান) ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সকালেই 'ঙ' ইউনিটের (বিজনেস স্টাডিজ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ভর্তি কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ বলেন, 'ঙ' ইউনিটে ২৬০টি আসনের বিপরীতে ২৫ হাজার ৭৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
ফলাফলে মোট আসনের দশগুন পরীক্ষার্থীকে মেধার ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়।
পরবর্তীতে মৌখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে।
প্রাথমিক নির্বাচিতদের তালিকা সংশ্লিষ্ট অনুষদের নোটিশ বোর্ডে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.juniv.edu/admission.php) পাওয়া যাবে।
এছাড়া ফলাফল জানতে মোবাইল ফোনে ম্যাসেজ অপশনে গিয়ে JU টাইপ করে স্পেস দিয়ে R স্পেস রোল নম্বর তারপর ৯৯৩৪ নম্বরে পাঠালে ফিরতি ম্যাসেজে ফলাফল পাওয়া যাবে।
পরীক্ষা শুরু হয়েছে ৮ অক্টোবর। চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।
এর আগে ৮ তারিখ 'ক' ইউনিট (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) এবং ৯ তারিখ 'ঘ' ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) পরীক্ষার ক্ষেত্রেও সকালে অনুষ্ঠিত হয়ে রাতে ফলাফল প্রকাশ করা হয়।
মঙ্গলবার (১১ অক্টোবর) 'খ' ইউনিটের (সমাজবিজ্ঞান অনুষদ) ও 'ছ' ইউনিটের (আইআইটি) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৮ ঘ.
bdnews24