জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১১-২০১২ শিক্ষাবর্ষে øাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি ঘোষণা করা হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়- 'ক' ইউনিটের পরীক্ষা ৮ অক্টোবর, 'খ' ইউনিটের পরীক্ষা ১১ অক্টোবর, 'গ' ইউনিটের পরীক্ষা ১৩ অক্টোবর, 'ঘ' ইউনিটের পরীক্ষা ৯ অক্টোবর, 'ঙ' ইউনিটের পরীক্ষা ১০ অক্টোবর, 'ছ' ইউনিটের পরীক্ষা ১১ অক্টোবর, 'চ' ইউনিটের পরীক্ষা ১২ অক্টোবর এবং 'জ' ইউনিটের পরীক্ষা ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে।
এছাড়া এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.juniv.edu/admission.php)-এ পাওয়া যাবে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫০২ ঘ.
bdnews24