২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ সাদা দলের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লিনিক্যাল ফার্মেসী এন্ড ফার্মাকোলজী বিভাগের শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ এনেছে বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 02:07 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লিনিক্যাল ফার্মেসী এন্ড ফার্মাকোলজী বিভাগের শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ এনেছে বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দল। ঢাবি উপ-উপাচার্য ও শিক্ষক বাছাই কমিটির চেয়ারম্যান অধ্যাপক হারুন-অর-রশিদ এ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। সোমবার বাছাই কমিটির সভায় ১১জন প্রার্থীর মধ্যে পাঁচজনকে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়। এ সুপারিশ আগামী সিন্ডিকেট সভায় অনুমোদন করার কথা। মঙ্গলবার ঢাবি ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাদা দলের যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক আবুল হাসনাত বলেন, অনার্সে প্রথম শ্রেণীতে দ্বিতীয় ও মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম হওয়া প্রার্থী আবদুল্লাহ আল মারুফকে বাদ দিয়ে অনার্সে একাদশ ও মাস্টার্সে দ্বিতীয়, অনার্সে অষ্টম ও মাস্টার্সে পঞ্চম এবং অনার্সে পঞ্চম ও মাস্টার্সে দ্বিতীয়কে 'দলীয় বিবেচনায়' নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়েছে। "আবার অনার্সে প্রথম শ্রেণীতে তৃতীয় ও মাস্টার্সে দ্বিতীয় এবং অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণীতে ৪র্থ হওয়া প্রার্থীকেও নিয়োগের সুপারিশ করা হয়নি," বলেন তিনি। এ সময় ওই বিভাগের বাছাই কমিটির সদস্য ও সাদা দলের শিক্ষক অধ্যাপক চৌধুরী মাহমুদ হাসানও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক সদরুল আমিন ঢাবিতে দলীয় বিবেচনায় 'কম মেধাবী' শিক্ষক নিয়োগ বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিকের হস্তক্ষেপ কামনা করেন। বাছাই কমিটি গঠনেও দলীয় বিবেচনা ছিলো বলে অভিযোগ করেন তিনি। সাদা দলের এসব অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও শিক্ষক বাছাই কমিটির চেয়ারম্যান অধ্যাপক হারুন-অর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রার্থীর মেধা-যোগ্যতাসহ সবদিক বিবেচনায় এনে বাছাই কমিটি মতৈক্যের ভিত্তিতে শিক্ষক নিয়োগের জন্য সুপারিশ করেছে।" তিনি বলেন, "ফার্মেসী অনুষদে সাদা দল সংখ্যাগরিষ্ঠ। এ কারণে তাদের মনমতো লোক নিয়োগ না দিয়ে নতুন লোক নিয়োগ দেওয়ায় নিজেদের অবস্থান ক্ষুণ