ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) খ ইউনিট ভর্তি পরীক্ষায় অপেক্ষমাণ তালিকায় থাকা প্রার্থীদের সাক্ষাৎকার হবে ২০ জানুয়ারি।
শনিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকারে বাংলা, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা, বিশ্বধর্ম ও সংস্কৃতি, সংস্কৃত এবং পালি ও বুঢিস্ট স্টাডিজ বিভাগে ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার হবে। বিভাগুলোর আসন পূর্ণ হলে সাক্ষাৎকার বন্ধ করা হবে।
ওইদিন দুপুর আড়াইটায় শুরু হওয়া এই সাক্ষাৎকার পর্বে ভর্তি পরীক্ষায় মেধাক্রম ২৪০১ থেকে ৪৭৩৭তে অবস্থানকারীদের ডাকা হয়েছে।
গত ৮ থেকে ১৩ জানুয়ারি প্রথম পর্বে ভর্তি পরীক্ষায় মেধাক্রম ১ থেকে ২৪০০ পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/পিডি২১২৮ ঘ.
bdnews24