২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2011, 06:24 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

গাজীপুর, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সোমবার রাত ৯টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাটে ফলাফল পাওয়া যাওয়ার কথা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রত্যেক কলেজের জন্য বিষয়ভিত্তিক মেধাতালিকা প্রণয়ন করে ফলাফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পরীক্ষার ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd, www.nu-ba.info, www.nu-bsc.info, www.nu-bbs.info এবং যেকোনো মোবাইল ফোন থেকে Roll No লিখে ৪৬৩৬ নম্বরে এসএমএস করে ফলাফল জানা যাবে। এ বছর দেশের ২৫২টি অনার্স কলেজে প্রথম বর্ষ