২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট ব্লু-বার্ড স্কুলের সুবর্ণ জয়ন্তীতে মুহিত

সিলেটের ব্লু-বার্ড স্কুলের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2011, 11:27 AM

Updated : 24 Aug 2022, 02:16 PM

সিলেট, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের ব্লু-বার্ড স্কুলের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে পায়রা উড়িয়ে উৎসব উদ্বোধন করেন। আগামী শনিবার উৎসবের সমাপনী অনুষ্ঠানে অংশ নেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা অনেক আধুনিক হয়েছে, তথ্য-প্রযুক্তি নির্ভর হয়েছে। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠতে হবে। তিনি বলেন, শিক্ষার ক্ষেত্রে সিলেটের গৌরবময় অতীত রয়েছে। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সে অতীতকে ফিরিয়ে আনতে হবে। সিলেটের সংসদ সদস্য মুহিত 'সুবর্ণে নীল উড়ান' শিরোনামের একটি স্মারক গ্রন্থের মোড়কও উন্মোচন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সিলেটের জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাসিম, ব