২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশের কেন্দ্রে পাসের হার ৮২ দশমিক ৭৬ শতাংশ

বিদেশের কেন্দ্রগুলো থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১২০ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৮২ দশমিক ৭৬ শতাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2010, 09:39 AM

Updated : 25 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশের কেন্দ্রগুলো থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১২০ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৮২ দশমিক ৭৬ শতাংশ। গতবার এ হার ছিল ৯৪ দশমিক ১২ শতাংশ। ঢাকা বোর্ডের অধীনে সৌদি আরব, লিবিয়া, কাতার ও আরব আমিরাতের পাঁচটি কেন্দ্রে এসব শিক্ষার্থীরা অংশ নেয়। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯ জন। বৃহস্পতিবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে দশটি বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। চলতি বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭১ দশমিক ৮২ শতাংশ। কারিগরি ও মাদ্রাসাসহ ১০ বোর্ডে পাসের হার ৭৪ দশমিক ২৮ শতাংশ। সৌদি আরবের জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে দুই জন। রিয়াদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫৬ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৪৬ জন। জিপিএ-৫ পেয়েছে চারজন। কাতারের দোহা বাংলাদেশ মাসহুর উল হক মোমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে ২২ জন অংশ নিয়ে ২০ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে একজন। আরব আমিরাতের আবুধাবী শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৭ জন অংশ নিয়ে ১১ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে দুইজন। এছাড়া লিবিয়ার ত্রিপলি বাংলাদেশ কমিউনিটি স্কুল অ্যান্ড কলেজ থেকে আটজন অংশ নিয়ে পাঁচজন উত্তীর্ণ হয়েছে। এ কেন্দ্র থেকে কেউ জিপিএ-৫ পায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএম/আরএ/১৫৩৮ ঘ.