দেশের ১০টি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফল প্রকাশ হয়েছে বৃহস্পতিবার। এবার গড় উত্তীর্ণের হার ৭৪ দশমিক ২৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৮ হাজার ৬৭১ জন পরীক্ষার্থী। জানাচ্ছেন রিয়াজুল বাশার ও জান্নাতুল ফেরদাউস
ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ১০টি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার গড় উত্তীর্ণের হার ৭৪ দশমিক ২৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৮ হাজার ৬৭১ জন পরীক্ষার্থী।
এ পরীক্ষায় গত বছর উত্তীর্ণের হার ছিলো ৭০ দশমিক ৭৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলো ১৮ হাজার ২২২ জন।
বৃহস্পতিবার দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ একথা জানান।
এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার পর ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ হলো।
সংবাদ সম্মেলনে ২০১০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী।
তিনি জানান, এবার আটটি সাধারণ বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৮২ শতাংশ। এর মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৭২ দশমিক ১০ শতাংশ, রাজশাহীতে ৭৫ দশমিক ৪৩ শতাংশ, যশোরে ৬৭ দশমিক ৭৩ শতাংশ, দিনাজপুরে ৬৭ দশমিক ৫৪ শতাংশ, সিলেটে ৭৬ দশমিক ১২, চট্টগ্রামে ৭২ দশমিক ৬৫, কুমিল্লায় ৭৩ দশমিক ১৩ শতাংশ এবং বরিশাল বোর্ডে ৭৪ দশমিক ৩৪ শতাংশ।
মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৫৫ শতাংশ এবং কারিগরি বোর্ডে ৮২ দশমিক ৪৮ শতাংশ।
১০টি বোর্ডের মধ্যে শতকরা পাসের হার সিলেট বোর্ডে বেশি। সর্বনিু দিনাজপুরে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরীক্ষার ফলাফলে বিস্তারিত জানিয়ে সংবাদ সম্মেলনে বলেন, '' বর্তমান এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশে তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে দুইটি কলেজে পরীক্ষার ফলাফল নিয়ে কথা বলেন।''
শিক্ষামন্ত্রী এর আগে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন। এ সময়ে শিক্ষা সচিবসহ বোর্ডের প্রধানরা উপস্থিত ছিলেন।
ফলাফল প্রকাশ উপলক্ষে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেটে কথা বলেন। সিলেট সরকারি মহিলা কলেজে এ কনফারেন্সের আয়োজন করা হয়।
শিক্ষা বোর্ড থেকে ই- মেইল করেও অনেক কলেজে ফল পাঠানো হয়েছে। শিক্ষার্থীরা পরীক্ষার ফল মোবাইল ফোনে এসএমএস করে ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকেও জানতে পারবে।
দেশের আটটি সাধারণ বোর্ড ও মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে ফল পেতেিি .িবফঁপধঃরড়হনড়ধৎফৎবংঁষঃ.মড়া.নফ এ লগ ইন করতে হবে। যঃঃঢ়://ৎবংঁষঃ.নঃবফ.মড়া.নফ ঠিকানায় পাওয়া যাবে কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল। আর এসএমএস এর মাধ্যমে ফল পেতে যে কোনো মোবাইল অপারেটর থেকে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।
গত ১ এপ্রিল শুরু হয়েছিলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। মোট পরীক্ষার্থী ছিলো ৭ লাখ ৩৬ হাজার ৩৭৩ জন। এর মধ্যে ৪ লাখ ৪৬৪ জন ছাত্র এবং ৩ লাখ ৩৫ হাজার ৯০৯ জন ছাত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/আরবি/এসএম/এজে/১২২০ ঘ.
bdnews24