রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলায় জড়িত সন্দেহে ছাত্র শিবিরের এক কর্মীকে মঙ্গলবার দুপুরে আটক করেছে পুলিশ।
আটক মেহেদী হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
মঙ্গলবার বেলা ১২টার দিকে চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিয়ে বের হলে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ কলা ভবনে ছাত্রলীগ কর্মীরা তাকে মারধর করে পুলিশে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
মতিহার থানার ওসি আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জিজ্ঞাসাবাদ শেষে কোনো অভিযোগ পাওয়া গেলে মেহেদীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চলতি বছরের ৮ ফেব্র"য়ারি রাতে শিবিরের হামলায় রাবির ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন খুন হয়। হামলায় পুলিশসহ আহত হয় আরো অর্ধশত নেতা-কর্মী।
এ ঘটনায় রাজশাহীতে প্রায় দুশ' জামায়াত-শিবির নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮১১ ঘ.
bdnews24