ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স চালুর সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্রজোট।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে আগামী ৩০ জুনের মধ্যে এ কোর্স চালুর সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়।
মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে জোট নেতারা বলেন, এই সময়সীমার মধ্যে কর্তৃপক্ষ সিদ্ধান্ত পরিবর্তন না করলে জুলাই মাসে ক্যাম্পাস খোলার পর কঠোর কর্মসূচি দেওয়া হবে।
ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন বলেন, "কর্তৃপক্ষ শিক্ষার ২০ বছর মেয়াদী কৌশলপত্র বাস্তবায়নের উদ্দেশ্যে একের পর এক বিভিন্ন বিভাগে সান্ধকালীন কোর্স চালুর চেষ্টা করে যাচ্ছে।"
কর্তৃপক্ষ পরিবহন ফি ৬৫০ টাকা থেকে বাড়িয়ে ১০৮০ টাকা এবং পরিবহন উন্নয়ন ফি ৬০০টাকা থেকে বাড়িয়ে ১০০০টাকা করার ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেন তিনি।
এর আগে বিভিন্ন সময়ে বাংলা, গণযোগাযোগ ও সাংবাদিকতা, ইংরেজি, ফার্মেসী, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স চালুর উদ্যোগ নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তা বাতিল করা হয়।
বর্তমানে বাণিজ্য অনুষদসহ বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু বিভাগে সান্ধ্যকালীন কোর্স চালু রয়েছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ঢাকা ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি সৈকত মল্লিক, ছাত্র ফ্রন্টের সভাপতি বিপ্লব মণ্ডল এবং সাধারণ সম্পাদক
bdnews24