২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির ছাত্রলীগকর্মী বহিষ্কার

মারামারিতে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের এক ছাত্রলীগকর্মীকে সংগঠন থেকে ১ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2010, 01:11 PM

Updated : 24 Aug 2022, 09:04 PM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মারামারিতে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের এক ছাত্রলীগকর্মীকে সংগঠন থেকে ১ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শেখ সোহেল রানা টিপু ও সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশার যৌথ স্বাক্ষরে ওই হলের মোহাম্মদ সুমনকে (১ম বর্ষ, সমাজবিজ্ঞান বিভাগ) অস্থায়ীভাবে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি মেহেদি হাসান জুয়েল নামে অন্য এক ছাত্রলীগকর্মীকে মারধর করেছেন। একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আজিমউদ্দীনকে (১ম বর্ষ, সংস্কৃত ও পালি বিভাগ) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত শনিবার রাতে এফ রহমান হলের ১০৫ নম্বর রুমের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৫৫ ঘ.