জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারহা নাজ রুহী (২২) আত্মহত্যা করেছেন বলে ময়নাতদন্ত রিপোর্টে জানানো হয়েছে।
মঙ্গলবার সকালে সাভারের একটি বাড়ি থেকে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রুহীর এক বন্ধুকে আটক করেছে পুলিশ। তিনিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
রুহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষে পড়তেন। আটক শিক্ষার্থী সাখাওয়াত হোসেন জিমি পদার্থ বিজ্ঞান বিভাগের
bdnews24