২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনাথ ছাত্রীদের নিপীড়ন: দুই শিক্ষক প্রত্যাহার

চট্টগ্রাম বিভাগের ছাত্রীদের একমাত্র সরকারি এতিমখানায় যৌন হয়রানির অভিযোগে দুই শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2010, 04:45 PM

Updated : 24 Aug 2022, 08:11 PM

চাঁদপুর, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিভাগের ছাত্রীদের একমাত্র সরকারি এতিমখানায় যৌন হয়রানির অভিযোগে দুই শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে। নিপীড়নের জন্য অভিযুক্ত এতিমখানার (শিশু পরিবার) তত্ত্বাবধায়কের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক প্রিয়োতোষ সাহা। অভিযুক্ত তিন ব্যক্তি হলেন তত্ত্বাবধায়ক আব্দুর রহিম, শিক্ষক হাবিবুর রহমান ও মোজাম্মেল হোসেন। জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম আতাউর রহমান বলেছেন, ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। নিপীড়নের শিকার কয়েকজন ছাত্রী বলেন, রহিম, হাবিব ও মোজাম্মেল প্রায়ই তাদের অসঙ্গত সম্পর্কের প্রস্তাব দিতেন। রাজী না হওয়ায় এক ছাত্রীর বয়স বাড়িয়ে তাকে শিশু পরিবার থেকে বের পর্যন্ত করে দেন রহিম। তত্ত্বাবধায়ক মো. আব্দুর রহিম অভিযোগ অস্বীকার করে বলেন, "এগুলো এখানে আগে থেকে হয়ে আসছে। এখানে আমার কিছু করার নেই।" রহিম আরো বলেন, মানুষ হিসেবে তারও কিছু ভুল হতে পারে। তিনি ভুলের উর্ধ্বে নন। অভিযুক্ত দুই শিক্ষকও ছাত্রীনিপীড়নের কথা অস্বীতার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/জিএনএ/২২৩০ ঘ.