২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে দুই শিবিরকর্মী গ্রেপ্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহিংসতায় জড়িত সন্দেহে ছাত্রশিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2010, 10:24 AM

Updated : 24 Aug 2022, 07:43 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহিংসতায় জড়িত সন্দেহে ছাত্রশিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজনই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। শুক্রবার ও শনিবার তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- আইন ও বিচার বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মাজহারুল ইসলাম এবং সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আতাউর রহমান। মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন খান সাংবাদিকদের জানান, মাজহারকে শনিবার দুপুরে ক্যাম্পাসের রবীন্দ্র কলা ভবনের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। আতাউরকে গ্রেপ্তার করা হয় শুক্রবার রাতে শহীদ শামসুজ্জোহা হল থেকে। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ওসি জানান। গত ৮ ফেব্র"য়ারি ছাত্রশিবিরের হামলায় ছাত্রলীগকর্মী ফারুক হোসেন নিহত হওয়ার পর রাজশাহীতে শতাধিক জামায়াত-শিবিরের শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১৬ ঘ.