রাজশাহী, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী সরকারি নিউ ডিগ্রি কলেজে বৃহস্পতিবার দুপুরে ভাংচুর করেছে ছাত্রলীগ।
ভর্তির আসন চেয়ে না পেয়ে তারা ভাংচুর চালায়। ঘটনার পর কলেজে ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন কলেজ অধ্যক্ষ ফরিদা সুলতানা। তবে ছাত্রলীগ কয়টি আসন চেয়েছে সেটা তিনি বলেননি।
অধ্যক্ষ বলেন, কলেজের স্টাফ কাউন্সিলের সভায় পরবর্তী কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সভা ও ভর্তি কার্যক্রম কবে শুরু হবে সেটা তিনি জানাননি।
কলেজ শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা দাবি করেছেন, তারা ভাংচুর করেননি। অনিয়মের প্রতিবাদ জানিয়েছেন।
শিক্ষার্থীরা জানায়,
bdnews24