২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি সিন্ডিকেট সদস্য সিদ্দিক রিমান্ডে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগকর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার রাবি সিন্ডিকেট সদস্য অধ্যাপক সিদ্দিক হোসেনকে পাঁচ দিনের হেফাজতে নিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2010, 02:17 PM

Updated : 24 Aug 2022, 06:52 PM

রাজশাহী, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগকর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার রাবি সিন্ডিকেট সদস্য অধ্যাপক সিদ্দিক হোসেনকে পাঁচ দিনের হেফাজতে নিয়েছে পুলিশ। বুধবার সন্ধ্যায় তাকে রাজশাহীর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে নিয়ে ১০ দিনের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক রুহুল আমিন পাঁচ দিন মঞ্জুর করেন। মঙ্গলবার মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ বিশ্ববিদ্যালয় এলাকার বিনোদপুর ইসলামীয়া কলেজের অধ্যক্ষ রাজশাহী মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক সিদ্দিক হোসেনকে আটক করে। তাকে ৮ ফেব্র"য়ারি রাবির ঘটনায় পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এদিকে বুধবার বিকালে আটক মহানগর জামায়াতের সেক্রেটারি জেনারেল আবুল কালাম আজাদকে বোয়ালিয়া মডেল থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া গত ১১ ফেব্র"য়ারি গ্রেপ্তার মহানগর জামায়াতের আমির আতাউর রহমানকে পাঁচ দিনের রিমান্ড শেষে মঙ্গলবার জেল হাজতে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০৭ ঘ.