২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে আবৃত্তি উৎসব

আবৃত্তি সংগঠন 'ধ্বনি'র আয়োজনে শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শুরু হয়েছে সপ্তাহব্যাপী আবৃত্তি উৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2010, 10:50 AM

Updated : 24 Aug 2022, 06:38 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবৃত্তি সংগঠন 'ধ্বনি'র আয়োজনে শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শুরু হয়েছে সপ্তাহব্যাপী আবৃত্তি উৎসব। উপ-উপাচার্য অধ্যাপক মো. ফরহাদ হোসেন অমর একুশের পাদদেশে উৎসব উদ্বোধন করেন। পরে ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা করে ধ্বনির কর্মীরা। 'পায়ে পায়ে পথ এঁকে হেঁটে যাই শেষহীন পথে' এ স্লোগান নিয়ে আয়োজিত উৎসবে থাকছে গুণীজন সম্মাননা, আলোচনা সভা এবং কবিতা আবৃত্তি। এটি ধ্বনির দশম আয়োজন। উৎসবে অংশ নিচ্ছে আবৃত্তি একাডেমি, উদীচী কেন্দ্রীয় সংসদ, মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র, কথা আবৃত্তি কেন্দ্র, কণ্ঠশীলন এবং আয়োজক সংগঠন ধ্বনি। আমন্ত্রিত অতিথি হয়ে আবৃত্তি করবেন রবিশঙ্কর মৈত্রী, হাসান আরিফ, আশরাফুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪০ ঘ.