২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে পাস করেছে ৬২.১৮ শতাংশ

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ৩ হাজার ৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৭৫ হাজার ৬০১ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2010, 01:34 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

দিনাজপুর, ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ৩ হাজার ৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৭৫ হাজার ৬০১ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। এই বোর্ডে পরীক্ষায় অংশ নিয়েছিলো মোট ১ লাখ ২১ হাজার ৫৮২ জন শিক্ষার্থী। পাস করেছে ৬২ দশমিক ১৮ শতাংশ। পরীক্ষার ফল প্রকাশিত হয় বৃহস্পতিবার। পরীক্ষা অনুষ্ঠিত হয় গত নভেম্বরে। দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পিয়ারউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, এই বোর্ডে পরীক্ষার ফলে মেয়েদের তুলনায় ছেলেরা এগিয়ে আছে। ৫৯ হাজার ৯৭৩ জন ছাত্রের মধ্যে ৩৮হাজার ৯৮০ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৬৫। অন্যদিকে ৬১ হাজার ৬০৯ জন ছাত্রীর মধ্যে ৩৬ হাজার ৬২১ জন উত্তীর্ণ হয়েছে। ছাত্রী পাসের হার ৫৯ দশমিক ৪৪। পরীক্ষা নিয়ন্ত্রক জানান, জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীর সংখ্যা ৭৬৩ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৪৮২ এবং ছাত্রীর সংখ্যা ২৮১। এই বোর্ডের অধীন সেরা ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রংপুর ক্যাডেট কলেজ প্রথম, দি মিলিনিয়াম স্টার স্কুল এন্ড কলেজ, রংপুর ক্যান্টনমেন্ট দ্বিতীয় এবং দিনাজপুরের আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল তৃতীয় স্থানে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯২৯ ঘ.